কল করুন

+880 1703-289055

ই-মেইল

info@ajfinternational.com

আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

AJF International বিশ্বাস করে, ভালো মানের ব্যাটারিই একটি যানবাহনের আসল শক্তি। এই লক্ষ্য নিয়েই আমরা বাংলাদেশের ক্ষুদ্র আয়ের মানুষের কথা চিন্তা করে সাশ্রয়ী মূল্যে দীর্ঘস্থায়ী ব্যাটারি তৈরি করে থাকি। আমরা চায়না থেকে উন্নতমানের কাঁচামাল সংগ্রহ করে দেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাটারি প্রস্তুত করি।

 

আমাদের পণ্যের মধ্যে রয়েছে ওয়াটার ব্যাটারি, পাউডার ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি—যা রিকশা, অটোরিকশা ও মিশুকের জন্য বিশেষভাবে তৈরি। প্রতিটি ব্যাটারি এমনভাবে ডিজাইন করা হয়, যাতে কম চার্জে বেশি সময় চলে, স্থিতিশীল পারফরম্যান্স দেয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমাদের লিথিয়াম ব্যাটারিতে বিশ্বমানের CATL Cell ব্যবহার করা হয়, যা দ্রুত চার্জিং, স্থিতিশীল ভোল্টেজ এবং দীর্ঘ সময় ব্যাকআপ নিশ্চিত করে।

আমরা শুধু ব্যাটারি বিক্রি করি না, আমরা দেই সম্পূর্ণ পাওয়ার সল্যুশন। প্রতিটি পণ্যের সাথে থাকছে নির্ভরযোগ্য ওয়ারেন্টি, গ্যারান্টি এবং দ্রুত আফটার সেলস সার্ভিস, যাতে গ্রাহক নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

এছাড়াও, গ্রাহকদের সুবিধার জন্য রিকশা, অটোরিকশা ও মিশুকের প্রয়োজনীয় স্পেয়ার পার্টসও আমরা সরবরাহ করি। AJF International-এর লক্ষ্য হলো প্রতিটি ব্যাটারির গুণগত মান নিশ্চিত করা, যাতে প্রতিটি গ্রাহক আস্থার সাথে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন।

আমাদের কার্যক্রম

AJF International আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারি উৎপাদন ও অ্যাসেম্বলিং করে। আমরা ওয়াটার, পাউডার এবং লিথিয়াম ব্যাটারি তৈরি করি, যা রিকশা, অটোরিকশা ও মিশুকের জন্য উপযোগী। পাশাপাশি আমরা নির্ভরযোগ্য ব্যাটারি সাপোর্ট, ওয়ারেন্টি সেবা এবং প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সরবরাহ করে থাকি, যাতে গ্রাহকরা দীর্ঘমেয়াদে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

 

আমাদের প্রধান কাজগুলো:

লক্ষ্য

আমাদের লক্ষ্য  হলো বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী, টেকসই এবং উচ্চমানের ব্যাটারি সমাধান তৈরি করা। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন কম খরচে দীর্ঘস্থায়ী ও   নির্ভরযোগ্য ব্যাটারি  ব্যাবহারের মাধ্যমে  আত্মনির্ভর হতে পারে।

উদ্দেশ্য

আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে ব্যাটারি শিল্পে একটি বিশ্বস্ত ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। আমরা চাই উন্নত প্রযুক্তি ও মানসম্মত পণ্যের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে স্বাবলম্বী করা। 

ম্যানেজিং ডিরেক্টরের বার্তা

AJF International সবসময় বিশ্বাস করে, মানই আমাদের পরিচয়। আমরা শুরু থেকেই চেষ্টা করছি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখানে গ্রাহকরা নির্ভরতার সাথে উন্নতমানের  ব্যাটারি পেতে পারে। আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্ক তৈরি করা। আমরা প্রতিশ্রুতিবদ্ধ গুণগত মান, সেবা এবং বিশ্বাসের মাধ্যমে সবসময় গ্রাহকের পাশে থাকব।

 

আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নত প্রযুক্তি ও ভালো সেবা নিয়ে কাজ করে যেতে চাই, যাতে দেশের প্রতিটি মানুষের আত্মনির্ভর হতে পারে।


মোঃ ফজলুল হক সোহান
ম্যানেজিং ডিরেক্টরের

AJF International